চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ার মাতামূহুরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী      

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০৩:২১ পিএম, ২০২০-০৯-১৭

চকরিয়ার মাতামূহুরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী      

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে প্রতিবছর ছোট হয়ে আসছে পৌরসভার বির্স্তীণ জনপদ। নদীর ৩ পয়েন্টে পৌরসভার ৬ ওয়ার্ড। এ কারণে প্রতিবছর বর্ষামৌসুমে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে বন্যায় নদীতে বিলীন হচ্ছে ৬ ওয়ার্ডের একাধিক গ্রাম। মাতামুহুরী নদীর শুরুতে চকরিয়া পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের অবস্থান। এরপর নদীর মোহনা প্রবাহিত হয়েছে ২ নম্বর ওয়ার্ড হয়ে ১নম্বর ওয়ার্ডের শেষ পয়েন্ট বেতুয়াবাজার সেতু পর্যন্ত। সেখান থেকে নদীটি ঘুরে আবার বন্যায় পৌরসভার ১ নং ওয়ার্ডের আবদুলবারী পাড়া ও চরপাড়া হয়ে কাজিরপাড়া এলাকায়। ওই এলাকা থেকে মাতামুহুরী নদী চলে গেছে পালাকাটা রাবারড্যাম হয়ে বদরখালী সমুদ্র চ্যানেলে। যাওয়ার পথে নদীর তা-ব অব্যাহত আছে চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের তরছঘাট হয়ে বাটাখালী সেতু এলাকায়। সেখান থেকে ভাঙ্গনের খেলা চলছে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া পয়েন্টে। খোন্দকারপাড়ার কয়েক হাজার মানুষের বসতির পৈত্রিক ভিটেবাড়ি, কবরস্থান, মসজিদ-মাদরাসা ও চাষাবাদের শত শত একর ধানি জমি মাতামুহুরীর নদী গ্রাসে বিলীণ হওয়ার উপক্রম। সাধারণ মানুষ ও স্কুল কলেজ এবং মাদরাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের এই পথটির মাঝখানের অংশ মাতামুহুরী নদীতে বিলীণ হয়ে যাচ্ছে।অবশ্য মাতামুহুরী নদীর ভাঙ্গনে এই তা-ব থেকে পৌরবাসি এবং জনগনের সম্পদের সুরক্ষা নিশ্চিতে টেকসই বেড়িবাধ ও সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। সম্প্রতি সময়ে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের খোন্দকারপাড়া অংশের নদীর ভাঙ্গন জনপদ পরিদর্শন করেছেন মেয়র আলমগীর চৌধুরী।পরিদর্শন শেষে মেয়র আলমগীর চৌধুরী বলেন, তিনি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী ভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শনে এসেছেন। পৌরসভার ফান্ড ও ব্যক্তিগত তহবিল থেকে বিশেষ বরাদ্দ দিয়ে বালু আর সিমেন্টের সংমিশ্রণে ১হাজার ৫শত বস্তা মিক্সার জিও ব্যাগ দিয়ে নদীর পারে টেকসই বাধ নির্মাণ করবেন বলে তিনি স্থানীয় জনগনকে প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাধ, খোন্দকারপাড়া হতে মগবাজার পর্যন্ত সড়ক ও সোডিয়াম বাতি নির্মাণ করা হবে।এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান কন্ট্রাক্টর, মগবাজার মহিলা মাদরাসার সহকারি শিক্ষক মৌলানা আজিজুল হক, মসজিদ কমিটির সম্পাদক হেলাল উদ্দিন ও চকরিয়া সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য সাংবাদিক অলি উল্লাহ রনি উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর